Articles in English Grammar: A, An, The

With Bangla Explanation

English Articles A An The
Introduction

Articles সম্পর্কে জানুন

ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে Articles (A, An, The) সঠিকভাবে ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা ভাষায় Articles এর সরাসরি কোনো সমতুল্য না থাকায় অনেক বাংলাভাষীর জন্য এটি বুঝতে কিছুটা সমস্যা হয়। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে Articles এর ব্যবহার শিখবো সহজ বাংলা ব্যাখ্যা এবং উদাহরণের মাধ্যমে।

Article "A"

Consonant sound এর জন্য ব্যবহৃত হয়

Article "An"

Vowel sound এর জন্য ব্যবহৃত হয়

Definition

Articles কী?

A, An এবং The কে Article বলা হয়। এরা Determiner এর একটি শ্রেণি। Determiner সাধারণত Noun এর পূর্বে বসে। আবার Adjective এর পূর্বেও এটি বসে যেতে পারে।

নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝাতে আমরা Article ব্যবহার করি।

Indefinite Article

Indefinite Article

A, An হলো Indefinite (অনির্দিষ্ট) Article, যা কোনো অনির্দিষ্ট ব্যক্তি/বস্তু/ধারণার পূর্বে ব্যবহৃত হয়।

Definite Article

Definite Article

The হলো Definite (নির্দিষ্ট) Article, যা নির্দিষ্ট ব্যক্তি/বস্তু/ধারণার পূর্বে ব্যবহৃত হয়।

Types

আর্টিকেলের প্রকারভেদ

Article প্রধানত দুই প্রকারের:

  1. Indefinite Article (অনির্দিষ্ট আর্টিকেল): A, An
  2. Definite Article (নির্দিষ্ট আর্টিকেল): The
Example
Example:

We hired a car to go to Dhaka. (এখানে 'a car' দ্বারা বোঝানো হয়েছে একটি অনির্দিষ্ট গাড়ি)

Did you lock the car? (এখানে 'the car' ব্যবহার হয়েছে নির্দিষ্ট একটি গাড়ি বোঝাতে)

Grammar Types
Rules

A/An ব্যবহারের নিয়মাবলী

1

A/An এর বাংলা অর্থ

A/An এর বাংলা অর্থ হলো "একটি"। এটি শুধুমাত্র singular countable noun (যে noun একবচন এবং গোনা যায় এমন) এর আগে ব্যবহৃত হয় কিন্তু plural noun এর আগে ব্যবহৃত হয় না।

a nice place, an interesting idea, an honest man, a useful thing

2

প্রথমবার উল্লেখ করার সময়

কোনো Singular countable noun এর পূর্বে যখন প্রথমবার উল্লেখ করা হয়, তখন এর আগে a/an বসে।

I have a pen. I have bought a land at Savar. There is a book on the table.

Pen Book
3

Vowel sound এর জন্য An

যদি শব্দের প্রথম ধ্বনি vowel sound (a, e, i, o, u) হয়, তাহলে an বসে।

an honest man, an orange, an umbrella, an hour, an idea, an article on English, an early train, an owl, an egg, an elephant, an exhibition, an apple, an accident, an old lady

Orange Umbrella Egg
4

Consonant Sound এর জন্য "A"

Article A

যদি শব্দের প্রথম ধ্বনি consonant sound হয়, তাহলে a বসে।

Example:
a book
a toy
a hen
a school
a college
a flower
5

Consonant Letter কিন্তু Vowel Sound এর জন্য "An"

Article An

যদি শব্দের প্রথম অক্ষর consonant letter হলেও তার উচ্চারণ vowel sound হয় তাহলে an বসে।

Example:
an M.A.
an F.R.C.S.
an M.P.
মনে রাখবেন: এখানে উচ্চারণই গুরুত্বপূর্ণ, বানান নয়। যেমন "M.A." উচ্চারণ করা হয় "এম-এ" (vowel sound দিয়ে)।
6

Vowel Letter কিন্তু Consonant Sound এর জন্য "A"

Article A

যদি কোনো শব্দ vowel letter (a, e, i, o, u) দিয়ে শুরু হলেও তার উচ্চারণ consonant sound হয়, তাহলে a বসে।

Example:
  • a union
  • a university
  • a useful thing
  • a unique picture
  • a uniform
  • a unit
  • a U-turn
  • a European country
  • a ewe
  • a one-taka note
University Europe
7

সাধারণ উদাহরণ হিসেবে Singular Noun

কোনো Singular noun কে একটি সাধারণ উদাহরণ হিসেবে ব্যবহারের সময় a/an বসে।

Example:

A cow is a domestic animal.

An elephant is a large animal.

Cow Elephant
8

Adjective এর পূর্বে A/An

কোনো বস্তু বা ব্যক্তিকে বর্ণনা করতে adjective এর পূর্বে a/an বসে।

Example:
He is an excellent person.

"Excellent" adjective টি vowel sound দিয়ে শুরু হয়েছে

It is a nice pen.

"Nice" adjective টি consonant sound দিয়ে শুরু হয়েছে

It is an interesting novel.
Rose is a beautiful flower.
9

Abbreviation এর ক্ষেত্রে "An"

Abbreviation বা সংক্ষিপ্ত রূপের শুরু যদি vowel sound দিয়ে হয় তাহলে an বসে।

Example:
an F.B.A.
an L.L.B.
an M.P.
an F.R.C.S.
an X-ray
10

পেশা বা পদবি বোঝাতে

পেশা, পদবি বোঝাতে a/an ব্যবহৃত হয়।

Example:
He is a doctor.
He is an engineer.
He is a businessman.
He is a teacher.
He is an editor.
11

বিখ্যাত ব্যক্তির সাথে সাদৃশ্য বোঝাতে

কোনো ব্যক্তি অন্য কোনো বিখ্যাত ব্যক্তির মতো হলে, তার নামের আগে a/an ব্যবহৃত হয়।

Example:

You are a Nazrul, I see.

(আপনি একজন নজরুলের মতো)

I think you are an Alexander Pope.

(আপনি আলেকজান্ডার পোপের মতো)
12

সাধারণ অর্থে Proper Noun

Proper noun সাধারণ অর্থে ব্যবহৃত হলে তার পূর্বে a/an বসে।

Example:

An Afzal is waiting for you.

(একজন আফজাল)

A Kamal wants to meet you.

(একজন কমল)

Only an Akbar can build our nation.

(আকবরের মতো কেউ)

A Hitler has come to rule.

(হিটলারের মতো কেউ)
13

সাধারণ ব্যক্তি বোঝাতে Mr./Mrs./Miss

Mr., Mrs., Miss এর আগে a বসে যদি সেটি সাধারণ কোনো ব্যক্তিকে বোঝায়।

Example:

A Mr. Shafiq phoned.

A Mrs. Anis is waiting.

A Miss Kakoli wants to meet you.

14

Silent 'H' এর ক্ষেত্রে

Silent h থাকলে an বসে। কিন্তু h উচ্চারিত হলে a বসে।

Example:
Silent H (an বসে)
  • an honest man
  • an hour
  • an heir
  • an honorary member
Pronounced H (a বসে)
  • a horse
  • a house
  • a hospital
  • a hammer
15

শারীরিক/মানসিক অবস্থা বোঝাতে

কিছু সাধারণ শারীরিক/মানসিক অবস্থা বোঝাতে a/an বসে।

Example:
I have a cough.
She had a bad headache.
He is in a temper.
You have a bad cold.
I am in a hurry.
He flew in a rage.
16

পূর্ণ সংখ্যার সাথে Half

যদি half এর আগে কোনো পূর্ণ সংখ্যা থাকে, তাহলে a ব্যবহৃত হয়।

Example:

I bought three and a half litres of oil.

She waited for two and a half hours.

Oil
17

পরিমাণ বোঝাতে বিশেষ Phrase

কিছু quantity বোঝাতে ব্যবহৃত phrase lot of, good deal of ইত্যাদির আগে a ব্যবহৃত হয়।

Example:

I have a lot of books.

He spent a great deal of money.

We met a few people.

18

Many/Such এর পর Singular Noun

Many, Such ইত্যাদির পরে singular noun থাকলে তার পূর্বে a/an বসে।

Example:

Many a man was present.

(অনেক মানুষ উপস্থিত ছিল)

Such a person is the glory of the nation.

(এমন একজন ব্যক্তি)

Such an idle person is the burden of society.

(এমন একজন অলস ব্যক্তি)
19

সংখ্যা/পরিমাপ বোঝাতে

সংখ্যার রূপ যেমন hundred, dozen ইত্যাদির আগে a বসে।

Example:

Give me a hundred taka note.

A dozen of pencils.

A pair of shoes.

A thousand people.

a liter of milk

20

Collective Noun Phrase

Countable noun কে collective noun phrase এর মধ্যে ব্যবহার করা হলে a/an বসে।

Example:

A batch of students

A group of students

A bunch of flowers

A bundle of sticks

A pack of wolves

A herd of cows

21

Meal এর নামের ক্ষেত্রে Article

নির্দিষ্ট meal (breakfast, lunch) এর আগে সাধারণত a/an বসে না, কিন্তু adjective যুক্ত হলে বসে।

Example:

She gave us breakfast.

(No article with plain meal name)

She gave us a nice breakfast.

(Article used with adjective)

We were invited to a dinner.

(Special occasion dinner)

22

দর, গতি ও হার বোঝাতে

প্রতি (each/per), দাম, গতি ইত্যাদির ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়।

Example:

Twice a week

Sixty taka a kilo

80 km an hour

1000 taka a day

23

নির্দিষ্ট Phrase এর ক্ষেত্রে

কিছু Phrase এ a/an ব্যবহৃত হয়।

Example:
in a fix
in a hurry
in a rage
at a glance
at a loss
in a nutshell
24

বিস্ময়সূচক বাক্যে

Exclamation বা বিস্ময়সূচক বাক্যে What/Such এর পরে a/an ব্যবহৃত হয়।

Example:

What a pretty girl!

(কি সুন্দর একটি মেয়ে!)

Such a fine bird!

(এত সুন্দর একটি পাখি!)

What an amazing view!

Such an incredible story!

25

নির্দিষ্ট শব্দের পর Singular Noun

quite, rather, but, half, not ইত্যাদি word এর পরে singular noun থাকলে তার আগে a/an বসে।

Example:

Quite a beautiful girl.

Rather a meritorious boy.

Quite an easy task.

Not a single person came.

Half an hour passed.

But a mere child.

#Definite Article "The" এর ব্যবহার

নির্দিষ্ট ব্যক্তি বা পূর্ববর্তী বর্ণনার ক্ষেত্রে

যখন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নির্দিষ্ট, তখন বা পূর্ববর্তী বর্ণনার ক্ষেত্রে The ব্যবহৃত হয়।

Example:

The boys went there.

(ছেলেরা সেখানে গিয়েছিল)

I know the man.

(আমি সেই লোকটিকে চিনি)

The boys of this school are good.

(এই স্কুলের ছেলেরা ভালো)

The watch is out of order.

(ঘড়িটি নষ্ট হয়ে গেছে)

সমগ্র জাতি বা শ্রেণি বোঝাতে

সমগ্র জাতি, প্রাণী বা বস্তু বুঝাতে Singular noun-এর আগে The বসে।

Example:

The cow is a useful animal.

(গরু একটি উপকারী প্রাণী)

The elephant is a large animal.

(হাতি একটি বড় প্রাণী)

The rose is an excellent flower.

(গোলাপ একটি উৎকৃষ্ট ফুল)

ক্রমিক সংখ্যা (Ordinal number) এর ক্ষেত্রে

Ordinal number (প্রথম, দ্বিতীয় ইত্যাদি বিশেষণ)-এর আগে The বসে।

Example:

The 18th July

The first girl

The second floor

He is the first boy in this class.

This is the third time I'm calling you.

Superlative Degree এর ক্ষেত্রে

Superlative degree (-est যুক্ত adjective)-এর আগে The বসে।

Example:

He is the best boy in the class.

(সে শ্রেণির সেরা ছেলে)

He was the eldest.

(সে ছিল সবচেয়ে বয়স্ক)

It was the most exciting summer of their lives.

(ওটা ছিল তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর গ্রীষ্মকাল)

"যত...তত..." গঠনের ক্ষেত্রে

"যত...তত..." গঠনে comparative degree-এর আগে The বসে।

Example:

The sooner, the better.

(যত তাড়াতাড়ি, তত ভালো)

The more, the merrier.

(যত বেশি, তত আনন্দের)

The more he gets, the more he wants.

(সে যত পায়, তত চায়)

The more you will read, the more you will learn.

(তুমি যত পড়বে, তত শিখবে)

সমগ্র শ্রেণি বোঝাতে Adjective এর ক্ষেত্রে

সমগ্র জাতি বা শ্রেণি বোঝাতে adjective-এর আগে The বসে।

এখানে adjective-এর আগে the বসে এবং adjective টি plural noun হিসেবে ব্যবহৃত হয় এবং verb ও plural হয়।
Example:

The rich are not always happy.

(ধনীরা সবসময় সুখী নয়)

The poor are born to suffer.

(দরিদ্ররা কষ্ট ভোগ করার জন্য জন্মায়)

The virtuous are happy.

(সত্‍লোকেরা সুখী)

The young should respect the old.

(তরুণদের বয়স্কদের সম্মান করা উচিত)

Possessive Adjective এর পরিবর্তে

Possessive adjective my, his, her, their, our, its, your ইত্যাদির পরিবর্তে The ব্যবহৃত হয়।

Example:

I caught him by the neck.

(the = his)

He pulled the cat by the tail.

(the = its)

The man pulled the boy by the ear.

(the = his)

He shook me by the hand.

(the = my)

জাতি ও ভাষার নামের ক্ষেত্রে

জাতির নামের পূর্বে The বসে, কিন্তু ভাষার নামের পূর্বে The বসে না।

Example:

The Bangladeshis are brave.

(বাংলাদেশিরা সাহসী)

The English can speak English fluently.

(ইংরেজরা অনর্গল ইংরেজি বলতে পারে)

The Japanese are hardworking.

(জাপানিরা পরিশ্রমী)

I am learning (no article) French.

(আমি ফ্রেঞ্চ ভাষা শিখছি)

Proper Noun এর পর Epithet থাকলে

Proper noun-এর পরে যদি কোনো বিশেষণ (epithet) থাকে, তাহলে ঐ বিশেষণের আগে the ব্যবহৃত হয়।

Example:

Akbar, the great, was an emperor of Delhi.

Alexander, the great, was a brave warrior.

Pele, the great footballer is known to all.

Nasiruddin, the pious, was the emperor of Delhi.

১০

Proper Noun এর আগে Adjective থাকলে

Proper noun-এর আগে যদি adjective থাকে, তাহলে ঐ adjective-এর আগে the ব্যবহৃত হয়।

Example:

The immortal Kalidas was a pundit.

The great hero Alexander conquered the whole world.

The famous poet, Kazi Nazrul Islam, wrote many poems.

The great physician Ibn Sina wrote many books on medical science.

১১

প্রাকৃতিক ও মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে

প্রকৃতি, আকাশ, মহাশূন্য, দিকনির্দেশনা, বিশাল সত্তা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত noun-এর আগে the ব্যবহৃত হয়।

যদি noun টি একক না হয় বা সাধারণার্থে ব্যবহৃত হয়, তবে the ব্যবহৃত হয় না।
Example:

The earth

The sun

The moon

The sky

The west

The universe

১২

দুইয়ের মধ্যে তুলনা করতে

দুইটির মধ্যে তুলনা করতে গেলে (of the two...) comparative degree-এর আগে the ব্যবহৃত হয়।

Example:

Antu is the taller of the two boys.

Of the two sisters, Jui is the better.

She is the wiser of the two sisters.

Nipun is the thinner of the two girls.

১৩

নির্দিষ্ট পেশা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে

কোনো নির্দিষ্ট পেশা, প্রতিষ্ঠান বা গোষ্ঠী বোঝাতে noun-এর আগে the ব্যবহৃত হয়।

Example:

They will join the bar.

(the legal profession)

He will join the army.

(the military)

It is the responsibility of the press.

(the media)
১৪

প্রতিরূপ বোঝাতে

যখন কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে আরেকটির প্রতিরূপ হিসেবে বোঝানো হয়, তখন the ব্যবহৃত হয়।

Example:

Rabindranath is the Shakespeare of Bangladesh.

Nazrul is the Byron of Bangladesh.

Narayangonj is the Dundee of Bangladesh.

Sylhet is the London of Bangladesh.

১৫

রাস্তার নামের ক্ষেত্রে

Road (যদি তা কোনো নির্দিষ্ট নামযুক্ত রাস্তা হয়) এর আগে the ব্যবহৃত হয়, কিন্তু Street, Avenue, Park, Square ইত্যাদির আগে the ব্যবহৃত হয় না।

Example:

I lived beside the Abdul Goni Road.

We were supposed to meet on the Allauddin Road.

Our school is near the Biruttom C.R. Dutt Road.

I live on (no article) Park Street.

Zero Article Rules

যেসব ক্ষেত্রে Article ("a/an/the") ব্যবহার করা হয় না

Proper Noun (ব্যক্তি নাম) এর ক্ষেত্রে

ব্যক্তি নাম (Proper noun)-এর আগে কোনো Article বসে না।

(No article is used before proper nouns.)

ব্যক্তির নাম

Karim, Rahim, Kabir, Shafir

দেশের নাম

Asia, Europe, Bangladesh, India

শহরের নাম

Dhaka, Kolkata, London, Savar

বার/ঋতু/উৎসব

Saturday, January, Eid, Christmas

ভাষা

Bangla, English, Hindi, Arabic

বিষয়

Mathematics, Physics, History

Material Noun এর ক্ষেত্রে

Material noun (যা গণনা করা যায় না) এর আগে Article বসে না।

(No article is used before material nouns.)

Water

Milk

Tea

Oil

Rice

Gold

শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ব্যবহারের ক্ষেত্রে

School, college, university, hospital ইত্যাদির সাধারণ ব্যবহার হলে Article বসে না।

(No article is used when referring to the primary purpose of places like school, college, etc.)

But when used specifically, use "the".

No Article (General Use)
  • I went to college to study.
  • She goes to school every day.
  • He was taken to hospital.
With "The" (Specific Use)
  • I went to the college to meet the principal.
  • The Education Minister visited the college.
  • The president went to the university.

সাধারণ Plural Noun এর ক্ষেত্রে

সাধারণভাবে ব্যবহারকৃত plural noun-এর আগে Article বসে না।

(No article before general plural nouns.)

Cows are domestic animals.

(গরু গৃহপালিত প্রাণী)

Dogs are faithful animals.

(কুকুর বিশ্বস্ত প্রাণী)

Children need proper care.

(শিশুদের সঠিক যত্ন প্রয়োজন)

Trees give us oxygen.

(গাছ আমাদের অক্সিজেন দেয়)

Kind of/Sort of এর ক্ষেত্রে

Kind of / Sort of / Species of ইত্যাদির পূর্বে Article বসে না।

(No article is used before common nouns after kind of/sort of.)

What kind of (no article) man are you?

This is a new species of (no article) fish.

What sort of (no article) music do you like?

সমষ্টিগত Man/Woman/Family Terms

Man, woman এবং father, mother, etc. এর আগে Article বসে না যখন এরা সমষ্টিগত অর্থে ব্যবহৃত হয়।

(No article before man, woman, or familial terms when used in a general sense.)

(no article) Man and (no article) woman should contribute to the development of the country.

(no article) Mother is coming.

(no article) Baby is crying.

"Home" শব্দের বিশেষ ব্যবহার

Home শব্দটি go/come ইত্যাদির সঙ্গে থাকলে Article বসে না।

(No article before "home" with verbs like go/come.)

But if descriptive or possessive:

No Article
  • I come (no article) home.
  • He went (no article) home.
  • She returned (no article) home late.
With Article
  • We went to the village home.
  • They visited the bride's home.
  • He stayed at the home of my grandfather.

দৈনন্দিন রুটিন ও খেলার নাম

Daily routine বা খেলার নামের আগে Article বসে না।

(No article before names of games or daily routines.)

খেলার নাম
  • We play (no article) cricket.
  • (no article) Football is played worldwide.
  • She enjoys (no article) badminton.
দৈনন্দিন রুটিন
  • They have (no article) breakfast at 8 AM.
  • We take (no article) lunch together.
  • She prepares (no article) dinner early.

স্থান নামের ক্ষেত্রে

Road এর আগে The বসে, কিন্তু Street, Park, Palace ইত্যাদির আগে Article বসে না।

("The" is used before "Road", but not before "Street", "Park", "Palace", etc.)

With "The"
  • The Circular Road
  • The DIT Avenue
  • The Airport Road
No Article
  • College (no article) Street
  • Ramna (no article) Park
  • Buckingham (no article) Palace
১০

Apposition (সমান্তরাল নাম) এর ক্ষেত্রে

Apposition (একই ব্যক্তি বা বস্তুর জন্য দুটি noun)-এ Article বসে না যদি 'a/an' না থাকে।

(No article is used in noun apposition unless 'a/an' is used.)

No Article
  • Mr. Zaman, (no article) professor of English, is honest.
  • Dhaka, (no article) capital of Bangladesh, is busy.
With Article
  • Mr. Zaman, a professor of English, is nice.
  • She is an engineer, a respected profession.
১১

Make/Elect Verb এর Complement

Make/elect ইত্যাদি verb-এর complement হলে Article বসে না।

(No article before complements after verbs like elect, make, etc.)

They made me (no article) captain.

We elected him (no article) chairman.

I became (no article) principal of the college.

১২

ঋতু ও উৎসবের নাম

ঋতুর নাম ও উৎসবের আগে সাধারণত Article বসে না।

(No article before names of seasons or festivals.)

Exception: The Rainy Season

ঋতু
  • (no article) Summer
  • (no article) Spring
  • (no article) Winter
  • The Rainy Season
উৎসব
  • (no article) Eid-ul-Fitr
  • (no article) Christmas
  • (no article) New Year's Day
১৩

একক দ্বীপ ও পর্বতের নাম

একটি দ্বীপ বা পর্বতের নামের আগে Article বসে না।

(No article before names of single mountains or islands.)

(no article) Mount Everest

(no article) Sicily

(no article) St. Martin

(no article) Swandip

১৪

রোগের নাম

রোগের নামের আগে Article বসে না।

(No article before names of diseases.)

He has (no article) fever.

She suffers from (no article) diabetes.

Many people get (no article) influenza.

১৫

ঈশ্বরের নাম

Allah বা God এর আগে Article বসে না।

(No article before "Allah" or "God".)

(no article) Allah will help you.

Only (no article) God can save us.

১৬

Proper Title বা উপাধি

Proper title বা উপাধি থাকলে Article বসে না।

(No article before proper titles.)

(no article) President Sahabuddin Ahmed

(no article) Professor Zillur Rahman

(no article) King Luther

(no article) Emperor Akbar

১৭

Possessive Adjective এর ক্ষেত্রে

Possessive adjective (my, his, their, etc.) + noun থাকলে Article বসে না।

(No article when a possessive adjective modifies a noun.)

It is (no article) my computer.

This is (no article) his shirt.

That's (no article) their house.

She lost (no article) her bag.

১৮

Noun + Number/Letter

Noun + number বা letter (platform, room, page) এর আগে Article বসে না।

(No article before noun + number/letter.)

Our train leaves from (no article) platform 5.

Please go to (no article) room 126.

Read (no article) page 138.

১৯

Transport with "By"

By + transport (bus, car, air, etc.) এর আগে Article বসে না।

(No article before transport means used with "by".)

by (no article) bus

by (no article) car

by (no article) train

by (no article) air

২০

Abstract Noun

Abstract noun (গুণ, অবস্থা) এর আগে Article বসে না।

(No article before abstract nouns.)

(no article) Honesty is the best policy.

(no article) Kindness is a great virtue.

(no article) Poverty is a curse.

(no article) Forgiveness is divine.

২১

Possessive + Body Parts/Clothing

Possessive pronoun থাকলে body parts বা পোশাকের আগে Article বসে না।

(No article before body parts or clothing when possessive pronouns are used.)

Raise (no article) your hand.

He put on (no article) his shirt.

She brushed (no article) her hair.

They washed (no article) their faces.

২২

সাধারণ নির্দেশনা

ভবিষ্যৎ নির্দেশনায় বা সাধারণভাবে common noun ব্যবহৃত হলে Article বসে না।

(No article before common nouns in general addresses or future directives.)

Come here, (no article) boy.

(no article) Girls, you are the future.

Listen carefully, (no article) students.

(no article) Children, behave yourselves.

সারসংক্ষেপ

Do

যেখানে A/An ব্যবহার করবেন

  • অনির্দিষ্ট কোনো বস্তু/ব্যক্তির জন্য
  • প্রথমবার উল্লেখ করার সময়
  • পেশা বোঝাতে
  • সাধারণ উদাহরণ দিতে
  • একক সংখ্যা বোঝাতে
Don't

যেখানে A/An ব্যবহার করবেন না

  • Plural noun এর আগে
  • Uncountable noun এর আগে
  • নির্দিষ্ট বস্তু/ব্যক্তির জন্য
  • বিশেষ meal নামের আগে (breakfast, lunch)
  • ভাষা বা বিষয়ের নামের আগে
Tips

মনে রাখার টিপস

1. শব্দের বানান নয়, উচ্চারণ দেখে a/an বসাবেন

2. The ব্যবহার করবেন যখন শুনলে বা পড়লে বোঝা যায় কোন নির্দিষ্ট বস্তু/ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে

3. Proper noun (নাম) এর আগে সাধারণত article বসে না,